Showing posts with label Amal24. Show all posts
Showing posts with label Amal24. Show all posts

কুরআনে বর্ণিত ১০ টি গুরুত্বপূর্ণ ইস্তিগফার, Important

 কুরআনে বর্ণিত ১০ টি গুরুত্বপূর্ণ ইস্তিগফার: 

নামাজের সিজদায় এগুলো দু‘আ হিসেবে পড়া যাবে; তিলাওয়াতের উদ্দেশ্যে পড়া যাবে না

.

❑ প্রথম ইস্তিগফার: 

.

যখন মুসা (আ.) কিবতি বংশীয় লোকটিকে আঘাত করেন এবং অনিচ্ছা সত্ত্বেও সে নিহত হয়ে যায়, তখন তিনি এই দু‘আটি (ইস্তিগফারটি) করেন এবং আল্লাহ্ তাঁকে ক্ষমা করে দেন।

.

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

.

অর্থ: (হে আমার) রব! নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। [সুরা ক্বাসাস, আয়াত: ১৬]

.

❑ দ্বিতীয় ইস্তিগফার: 

.

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

.

অর্থ: হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। [সুরা আলে ইমরান, আয়াত: ১৬]

.

❑ তৃতীয় ইস্তিগফার: (ইস্তিগফারের শ্রেষ্ঠ বাক্যগুলোর মাঝে এটি অন্যতম)

.

আদম (আ.) ও মা হাওয়া যখন শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ভুল করে বসেন, তখন তাঁরা এই দু‘আ (ইসতিগফার) করেন এবং আল্লাহ তাঁদের দু‘আ কবুল করেন। 

.

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

.

‘‘হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো।’’ [সুরা আল আ‘রাফ, আয়াত: ২৩]

.

❑ চতুর্থ ইস্তিগফার:

.

মুসলিম জাতির পিতা ইবরাহিম (আ.)-এর চমৎকার দু‘আ (ইস্তিগফার)। এর মাধ্যমে একই সাথে নিজের জন্য, বাবা-মার জন্য এবং সকল জীবিত ও মৃত ঈমানদারের জন্য দু‘আ করা যায়।

.

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ 

.

‘‘হে আমাদের রর! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতা-মাতাকে এবং ঈমানদারদের ক্ষমা করে দিয়েন।’’ [সুরা ইবরাহিম, আয়াত: ৪১]

.

❑ পঞ্চম ইস্তিগফার: 

.

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

.

‘‘হে আমার রব! (আমাকে) মাফ করুন এবং (আমার উপর) রহম করুন; আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’’ [সুরা আল মুমিনুন, আয়াত: ১১৮]

.

❑ ষষ্ঠ ইস্তিগফার:

.

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ

. 

‘‘আমরা (আপনার বিধান) শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন। আপনার কাছেই তো (আমাদের) ফিরে যেতে হবে।’’ [সুরা আল বাকারাহ, আয়াত: ২৮৫]

.

❑ সপ্তম ইস্তিগফার:

.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ 

.

‘‘হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও ক্ষমা করুন।’’ [সুরা হাশর, আয়াত: ১০]

.

❑ অষ্টম ইস্তিগফার: 

.

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ 

.

‘‘হে আমাদের রব! আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আমাদের কাজের মধ্যে যেসব বাড়াবাড়ি হয়েছে, তা মাফ করে দিন। আমাদের পদযুগল অবিচল রাখুন এবং ক!ফিরদের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৪৭]

.

❑ নবম ইস্তিগফার:

.

رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا.

.

‘‘হে আমাদের রব! যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই, সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না। আমাদের প্রতি কোমল হোন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন।’’ [সুরা আল বাকারাহ, আয়াত: ২৮৬]

.

❑ দশম ইস্তিগফার: (এই ইস্তিগফারের ভাষা ও আবেদন খুবই হৃদয়গ্রাহী; অগ্রাধিকারযোগ্য)

.

رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْإِيْمَانِ أَنْ آمِنُوْا بِرَبِّكُمْ فَآمَنَّا

.

‘‘হে আমাদের রব! আমরা একজন আহবানকারীকে ঈমানের প্রতি (এই) আহবান করতে শুনেছি (জেনেছি) যে, তোমাদের রবের প্রতি ঈমান আনো; তাই আমরা ঈমান এনেছি। 

.

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ 

.

হে আমাদের রব! অতএব, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের দোষ-ত্রুটিগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের মৃত্যু দান করুন।’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৯৩]

.

[কুরআন কারিমের উচ্চারণ অন্য ভাষায় লিখা বৈধ নয়। অনেক আলেম স্পষ্টভাবে এই কাজকে হারাম বলেছেন। কারণ হুবহু উচ্চারণ লিখা যায় না, ফলে ভুল উচ্চারণের মাধ্যমে অর্থ বিকৃত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এমনকি বিকৃতির কারণে অনেক সময় কুফরি কথাও বলা হয়ে যায়। তাই, আমরা কুরআনের আয়াতের উচ্চারণ দিইনি। যারা কুরআন পড়তে পারেন, তাদেরকে এই দু‘আগুলো দেখান এবং তাদের থেকে শিখে নিন। তাও কঠিন হলে ইউটিউবে সুরা এবং আয়াত নং লিখে সার্চ দিয়ে তিলাওয়াত শুনে নিন। যেমন: Surah al Baqarah 286, তখন বিভিন্ন ক্বারির তিলাওয়াত 

______________


(প্রতিনিয়ত ঈমান আমল সংক্রান্ত দ্বীনি এরকম ভিন্ন ভিন্ন উপকারী পোস্ট পেতে নিচের লিংকে জয়েন থাকুন।)


--------------


( মৃত্যু...❌


মৃত্যু আসিতেছে...❌

যেকোনো সময়...❌ 

যেকোনো জায়গায়...❌ 

যেকোনো অবস্থায়...❌ 

আমাকে থামিয়ে দিবে...❌


অথবা

আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে...❌ 


আমি কি তৈরি...❓ 


আসুন আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি... সুন্নতি জীবন গড়ি... )


--------------

ঘুমানোর সুন্নাহ সমূহ:-Sunnat's of Sleeping.

 ●ঘুমানোর সুন্নাহ সমূহ:-

১·ইশার সালাতের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা

করা,যাতে তাহাজ্জুদের জন্য উঠা সহজ হয়।

(বুখারী হা: নং-৫৪৭)

২·ওজু করে শয়ন করা। (বুখারী হা: নং-৬৩১১)

৩·শয়নের পূর্বে বিছানা ভালভাবে ঝেড়ে নেয়া।

(বুখারী হা: নং-৬৩২০)

৪·শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড়

পরিধান করা। (আল মাদখাল, ৩/১৬২ )

৫·শয়নের পূর্বে বিসমিল্লাহ পড়ে নিম্নের কাজগুলো করা-


ক·দরজা বন্ধ করা।

খ. পানি ও অন্যান্য খাদ্যদ্রব্যের পাত্র ঢেকে রাখা। ঢাকার

জন্য কোন বস্তু না পাওয়া গেলে বিসমিল্লাহ পড়ে কোন

একটি লাঠি বা কোন ছড়ি রেখে দেয়া।

গ. বাতি নিভানো। (বুখারী হাঃ নং-৫৬২৩-২৪)


৬·ঘুমানোর পূর্বে তিনবার করে সুরমা লাগানো।

(মুস্তাদরিক হাঃ নং-৮২৪৯)

এটা নবী সাঃ করতেন , তাই এটা সুন্নাত , তাছাড়া দিনের

বেলায় চোখে ধূলা বালু পড়ে থাকলে তা চোখে সুরমা

ব্যবহারের দ্বারা বাহির হয়ে যায় আর সুরমা চোখের জ্যুতি

বৃদ্ধিতে সাহায্য করে, ইহা রোগ প্রতিরোধক।

৭·ঘুমানো পূর্বে কিছু পরিমান কুরআন তিলাওয়াত করা---

বিশেষ করে সূরা ফাতিহা,সূরা কাফিরূন, আয়াতুল কুরছি,

আমানার রাসূল থেকে সূরা বাকারার শেষ পর্যন্ত,সূরা

মূলক,আলিফ লাম মীম সাজদাহ ইত্যাদি তিলাওয়াত

করা।এত কিছু তিলাওয়াত করতে না পারলে কমপক্ষে ২/৩

টি ছোট ছোট সূরা পড়া।

(তাবরানী কাবীর, হা: নং-২১৯৫) (আল আদাবুল মুফরাদ

হা: নং-১২০৯) (বুখারী হা: নং-২৩৭৫)

৮. ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পড়া এবং তাসবিহে

ফাতিমী পাঠ করা অর্থাৎ-৩৩ বার ছুবহানাল্লাহ, ৩৩

আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার বলা।

(বুখারী হা: নং-৩১১৩)

৯. সূরা ইখলাস,সূরা ফালাক সূরা নাছ প্রত্যেকটা একবার

করে পড়ে হাতে ফুঁ দিয়ে যতটুকু সম্ভব মাথাথেকে পা

পর্যন্তসমস্তশরীরে হাত মুছে দেয়া।

এভাবে তিনবার এমন করা। (বুখারী হা: নং-৫০১৭)

১০. ঘুমানোর সময় ডান কাতে কিবলামূখী হয়ে শোয়া। উপুর

হয়ে শোয়া নিষেধ কারণ এভাবে শয়ন করাকে আল্লাহ

ত‘য়ালা পছন্দ করেন না। (বুখারী হাঃ নং-৬৩১৪)

১১· ঘুমানোর পূর্বে তিনবার নিম্নের ইস্তেগফার পড়া:

اَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لَاْ اِلَهَ اِلّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْكَ

(তিরমিযী হা: নং-৩৩৯৭)

১২·এই দু‘য়াটি পড়া

اَلَّلهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَ اَحْىَ

(বুখারী হা: নং-৬৩১৪)

১৩·শয়ন করার পর ভয়ে ঘুম না আসলে এই দু‘য়া পড়া

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَ عِقَابِهِ وَ شَرِّ عِبَادِهِ وَ مِنْ هَمَزَاتِ الشَّيْطَانِ وَ اَنْ يَحْضُرُوْنَ

(তিরমিযী হা: নং-৩৫২৮)

১৪·স্বপ্নে ভয়ংকর কিছু দেখে ঘুম ভেঙ্গে চক্ষু খুলে গেলে

তিনবার

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

পড়ে বাম দিকে থুথু ফেলে পার্শপরিবর্তন করে শোয়া। অতপর নিম্নোক্ত দু‘য়াটি পড়লে আর ক্ষতির কোন আশংকা থাকে না:

اَلَّلهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ هَذِهِ الرُّؤْيَا

(মুসলিম শরীফ হা:নং-২২৬২) --------------


--------------


Death body , Remember Akhirat (মৃতদেহ , পরকালের স্মরণ )

Death body , Remember Akhirat (মৃতদেহ , পরকালের স্মরণ ) 

ছবিটা দেখে নরমালি বুঝা যাচ্ছে যে,ভিতরে মৃতদেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশটা ঢেকে বারান্দায় বা,ঘরে আশ্রয় নিয়েছে। যে ছবিটা ক্যাপচার করেছে,সেও রুম থেকেই তুলেছে।

এবার বুঝে নিন আপনার প্রয়োজন কতটুকু।মরার একটু পরেই সবাই পর।আপনার লাশটি ঘরে তোলা যাবে না।আপনার জন্য কেউ বৃষ্টিতে ভিজতেও পারবে না।শুধু একটু অশ্রু ঝরবে সবার,যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও ঝরে চোখ থেকে।

কিন্তু,কোনো ব্যক্তির দামী কোনো অলংকার হারিয়ে যতবার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে ততবার আপনি মারা গেলেও স্মরণ করবে না। 

সুতরাং,যতদিন বাঁচবেন নিজের জন্য বাঁচেন।ঈমান আমল নিয়ে বাঁচেন। কারণ, সবচেয়ে আপন হলেন আমাদের রব আমাদের আল্লাহ।

আসুন এখন থেকেই পরকালের চিন্তা করি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।



#সংগৃহীত

ফজরের সালাতের ১০টি ফজিলত, 10 Fazilat of Fajr Salat

 ফজরের সালাতের ১০টি ফজিলত।


এগুলো জানার পর কারো আর 

ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ্

১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা 

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!

__(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪...মুসলিম--৬৬১)

২.রাসূল (সাঃ) বলেন, 

"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, 

সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।

অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।

__(সহিহ মুসলিম,তিরমিজি--২১৮৪)


৩.রাসূল (সাঃ) বলেছেন, 

"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,

আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।

__(বুখারী-মুসলিম)


৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!

__(সহিহ মুসলিম-১০৯৬)


৫. রাসূল (সাঃ) বলেছেন,

" যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।

__(আবু দাউদ --৪৯৪,,,,তিরমীযি)


৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, 

আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।

(বুখারী-৫৭৩)


৭.যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে,

সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।

__(সহিহ মুসলিম ৬৩৪) 


৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ)-এর বরকতের দোয়া লাভ করবেন।

__(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)


৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।

__(জামে তিরমিজি - ৪১৬)


১০..ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।

__(সহিহ বুখারী, সহিহ মুসলিম)


সুবহানআল্লাহ......

আল্লাহর আমাদের উপরোক্ত সব নিয়ামতের 

ভাগীদার করুন।

গুনাহের দশটি ক্ষতি

 গুনাহের দশটি ক্ষতি


মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ

আল্লাহর আদেশ-নিষেধ থেকে বিরত না থাকা মূলত গুনাহ। কিয়ামতের দিন মানুষের প্রতিটি পাপ -পূণ্যের হিসাব হবে। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ “অতপর কেউ অনু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। এবং কেউ অনু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে” (সূরা যিলযাল, আয়াত ৭-৮)


শাস্তি দু প্রকার ।১.দুনিয়ার শাস্তি ২.আখেরাতের শাস্তি। আখেরাতের শাস্তি আল্লাহ নির্ধারণ করবেন। তবে দুনিয়াতে পাপী বান্দা মৌলিক দশটি শাস্তি বা ক্ষতির মুখোমুখি হবে।


এক. ইলম থেকে বঞ্চিত । ইলম আল্লাহ প্রদত্ত নূর ।আর গুনাহ,অন্ধকার। হাফেজ ইবনুল কায়্যিম রহ. বলেন, গুনাহের কিছু মন্দ প্রভাব আছে। তন্মধ্যে একটি হলো ইলম থেকে বঞ্চিত হওয়া। কেননা ইলম হলো আলো বিশেষ যা অন্তরে সঞ্চারিত হয় এবং গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। (ফয়জুল কাদীর ১/১১৯)


দুই. রিজিক তথা জীবনোপকরণ থেকে বঞ্চিত। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ যে আমার বিধান থেকে বিমুখ হবে, নিশ্চয় তার জন্য রয়েছে জীবনযাপনের সংকীর্ণতা। (সূরা ত্বহা-১২৪) হযরত ছাওবান রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ নিশ্চয় মানুষ স্বীয় গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। (ইবনে মাজাহ-৪০২২)


তিন. নিঃসংজ্ঞতা । আল্লাহর সঙ্গে যখন কোনো ব্যক্তির সম্পর্কের দূরত্ব তৈরি হয় তখন সে একাকীত্বে ভোগে, শূন্যতা অনুভব করে। হযরত ফুযাইল ইবনে ইয়ায রহিমাহুল্লাহ বলেছেনঃ আমি আল্লাহর অবাধ্য হলে তার প্রতিক্রিয়া আমার গাধা ও খাদেমের আচরণের মধ্যে দেখতে পাই। (হিলইয়াতুল আউলিয়া, আবু নাঈম ৮/১০৯)


চার. যাবতীয় কার্যাবলী কঠিন হয়ে যাওয়া। গুনাহগার ব্যক্তি যখনই কোনো কাজের সম্মুখীন হয় সেই কাজ তার উপর কঠিন হয়ে যায়। কুরআনের বাণি “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার যাবতীয় কার্যাবলী সহজ করে দেন (সূরা তালাক- ৪) এর বিপরীত যে আল্লাহকে ভয় করে না।গুনাহের মাধ্যমে অবাধ্য হয়, আল্লাহ তার কাজ কঠিন করে দেন।


পাঁচ. অন্তরে অন্ধকার অনুভূত হওয়া। মানুষ রাতে যেমন অন্ধকার অনুভব করে, গুনাহগার ব্যক্তিও নিজ অন্তরে অনুরূপ অন্ধকার অনুভব করে।


হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেনঃ নিশ্চয় নেক আমলের দরুণ চেহারায় উজ্জ্বলতা সৃষ্টি হয়, অন্তরে নূর সঞ্চারিত হয়, রিজিকে প্রশস্ততা আসে, শরীরে শক্তি বৃদ্ধি হয় এবং আমলকারীর জন্য সৃষ্টিজীবের অন্তরে ভালোবাসা জন্মায়। অপরদিকে গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়, অন্তরে অন্ধকার তৈরি হয়, শরীরে ক্লান্তি আসে, রিজিক সংকীর্ণ হয়ে যায় এবং গুনাহগারের জন্য সৃষ্টিজীবের মনে বিদ্বেষ জন্ম নেয়। (আল জাওয়াবুল কাফী, ইবনুল কায়্যিম)


ছয়. নেক আমলের প্রতি অনিহা জন্মায়। মানুষ যখন অনবরত পাপে লিপ্ত থাকে তখন নেক আমলের স্বাদ আস্বাদন করতে পারেনা। আমলে তৃপ্তি হারিয়ে ফেলে। ফলে তৃপ্তিহীন হয়ে এক পর্যায়ে আমল ছেড়ে দেয় ।অসুস্থ ব্যক্তি যেমন খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তদ্রুপ গুনাহের কারণে মানুষের অন্তরও অসুস্থ হয়ে যায়, সেও ইবাদতের প্রতি হয়ে যায় অনাগ্রহী।


সাত. একটি গুনাহের কারণে আরেকটি গুনাহ সংঘটিত হওয়া। একটি গুনাহ অন্য আরো একটি গুনাহর জন্ম দেয়।উদাহরণত বলা যায় ধর্ষণ।ধর্ষক ধর্ষণের গুনাহ করে। তারপর আইনের হাত থেকে বাঁচার তাগিদে প্রমাণ বিলুপ্তির নিমিত্তে কখনো ধর্ষিতাকে হত্যা করে । এজন্য মনীষীগণ বলে থাকেন একটি গুনাহ আরেকটি গুনাহকে টেনে আনে।



আট. নেক আমল থেকে বঞ্চিত হওয়া। গুনাহগার ব্যক্তি নেক আলম থেকে বঞ্ছিত থাকে।


নয়. তাওবার সুযোগ না হওয়া। অনবরত গুনাহে নিমজ্জিত ব্যক্তির অন্তর শক্ত হয়ে যায়। ফলে তাওবার প্রয়োজনীয়তা তার অনুভব হয়না।


দশ. অন্তরে মরিচা পড়ে যাওয়া। আল্লাহ তায়ালা গুনাহগারের অন্তরে মোহর মেরে দেন ফলে তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয়না। সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়।


হাদীস শরীফে বর্ণিত হয়েছে, যখন বান্দা কোনো পাপ করে, তখন তার অন্তরে একটি কালো বিন্দু পড়ে যায়। যদি সে পাপ থেকে তাওবা করে, তাহলে সেই কালো বিন্দু পরিস্কার হয়ে যায়। আর তাওবার পরিবর্তে যদি অনবরত পাপ করেই যায়, তাহলে সেই কালো বিন্দুটি আরো বৃহৎ আকার ধারণ করে। এমনকি তার গোটা অন্তরে ছেয়ে যায়। এটাই হলো সেই “রাইন” যার কথা কুরআনে এসেছে। (মুসনাদে আহমাদ ২/২৯৪)


আল্লাহ তায়ালা আমাদেরকে পাপ বর্জন করে ক্ষতি থেকে বাঁচার তাওফীক দান করুন। আমিন।


শিক্ষক: নিজামিয়া মাদ্রাসা, কুতুবপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

সোমবার ও বৃহস্পতিবারের নফল রোজার রিমাইন্ডার-/Reminder of Nafl fasting on Monday & Thursday

 সোমবার ও বৃহস্পতিবারের নফল রোজার রিমাইন্ডার-/Reminder of Nafl fasting on Monday & Thursday.

সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখাঃ 

হাদীস শরীফে নফল রোযার অনেক প্রকার ও অনেক ফযীলত বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নফল রোযা রেখেছেন এবং উম্মতকেও এর ফযীলত শুনিয়েছেন। 


এ দুই দিনের রোযার সবচেয়ে বড় ফযীলত হল, এর মাধ্যমে আল্লাহ গোনাহ মাফ করেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম(গুরুত্বের সাথে) সোম ও বৃহস্পতিবার রোযা রাখতেন। ফলে নবীজীকে জিজ্ঞাসা করা হল-

يَا رَسُولَ اللهِ إِنّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ؟

আল্লাহর রাসূল! আপনি (গুরুত্বের সাথে) সোম ও বৃহস্পতিবার রোযা রাখেন! (এর কারণ কী?)। তখন নবীজী বললেন-

إِنّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ يَغْفِرُ اللهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ، إِلّا مُتَهَاجِرَيْنِ، يَقُولُ: دَعْهُمَا حَتَّى يَصْطَلِحَا.

সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সকল মুসলিমকে ক্ষমা করে দেন। তবে ঐ দুই ব্যক্তি ছাড়া, যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ‘তারা পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও।’ -সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৭৪০

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেছেন-

كَانَ النبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَتَحَرّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার ইহতিমাম করতেন। -জামে তিরমিযী, হাদীস ৭৪৫

হযরত আবু হুরায়রা রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ.

সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। আমার এটা অধিক পছন্দ, আমার আমল যেন পেশ করা হয় আমি রোযাদার অবস্থায়। -জামে তিরমিযী, হাদীস ৭৪৭

সপ্তাহের দিনগুলোর মধ্যে সোম ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ। আমলের মাধ্যমে কল্যাণ লাভের বিচারে সপ্তাহের সব দিনই গুরুত্বপূর্ণ, তবে কিছু দিবস একটু বিশেষ গুরুত্বের দাবি রাখে।

সোমবার তো বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ; যাঁর মাধ্যমে আমরা আমাদের রবকে চিনেছি, যাঁর মাধ্যমে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, যাঁর মাধ্যমে আমরা ওহীর আলোর সন্ধান পেয়েছি, যাঁর মাধ্যমে..., যাঁর মাধ্যমে..., সরকারে দো আলম, সায়্যিদুল মুরসালীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনেই জন্মগ্রহণ করেছেন। যে কিতাবের মাধ্যমে আমরা রবের কালাম লাভ করেছি, আসমানী নূরে স্নাত হয়েছি, হেদায়েতের বাণী লাভ করেছি- সে কিতাবও নাযিল হয়েছে সোমবারে। আবু কাতাদা আনসারী রা. থেকে বর্ণিত-

أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ؟

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোযা সম্পর্কে জিজ্ঞেস করা হল। (এ দিনের রোযার ফযীলত কী? বা কেন আপনি গুরুত্বের সাথে এদিন রোযা রাখেন?) তিনি তখন উত্তরে বললেন-

فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيّ.

এ দিনেই অমি জন্মলাভ করেছি এবং এ দিনেই আমার উপর ওহী নাযিল হয়েছে। -সহীহ মুসলিম, হাদীস ১১৬২

Collected from muslimbari

রাত আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত/Night is Special Niyamot of Allah Subhanhu T'ala

 রাত আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত


মূল: মুফতি শফি রহ.

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

মুফতি শফি রহ. প্রায়ই বলতেন, রাত আল্লাহ তায়ালার বিরাট নেয়ামত। রাতকে কেন্দ্র করে আল্লাহ তায়ালা ঘুমের ব্যবস্থাপনা এমনভাবে করেছেন যে, ঠিক রাতেই সবার ঘুম আসে।

এমন যদি হতো, ঘুমের ব্যাপারে সকলের ইচ্ছাধিকার রয়েছে; যার যখন ইচ্ছা সে ঘুমিয়ে পড়বে, তাহলে কারো সকাল আটটায়, কারো দুপুর বারোটায়, আবার কারো বিকেল চারটায় ঘুম পেলে সে শুয়ে পড়তো। ফলে দেখা যেতো, একজন ঘুমাতে যাচ্ছে আর আরেকজন কাজ করছে। তখন তার কাজের আওয়াজে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভালোমতো হতোনা। ফলে অস্থিরতা ও অশান্তি বেড়ে যেতো।


এজন্য আল্লাহ তায়ালা ঘুমের ব্যাপারে এমন এক ব্যবস্থাপনা করেছেন যে, রাতের বেলাতেই মানুষ থেকে শুরু করে সকল পশুপাখি ঘুমিয়ে পড়ে।


মুফতি শফি রহ. আরও বলতেন, ঘুমের সময় নির্দিষ্ট করার ব্যাপারে জ্ঞানীগুণীরা সিদ্ধান্ত নিতে কি কখনো বসে ছিলো? না কখনো এমন হয়নি। যদি আল্লাহ তায়ালা মানুষের উপর ঘুমের সময় ঠিক করার দায়িত্ব ছেড়ে দিতেন, তাহলে আদৌ সকল মানুষ মিলে নির্দিষ্ট একটা সময় ঠিক করতে পারতো না।


তাই আল্লাহ নিজ দয়া ও অনুগ্রহে রাতের বেলা মানুষের উপর ঘুমকে প্রবল করে দিয়েছেন এবং মানুষের অন্তরে এই অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন যে এখন রাতের বেলা হলো ঘুমের সময়। ফলে মানুষ রাতের বেলা ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়।


আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, আর আমি রাতকে বানিয়েছি প্রশান্তিরূপে (সুরা আনয়াম, আয়াত ৯৬)। আর তিনি দিনকে বানিয়েছেন জীবিকানির্বাহ ও কাজকর্ম করার জন্য। তাই ঘুম আল্লাহর এক বিশেষ দান। আল্লাহ তায়ালা চান যেনো আমরা তার ঘুমের নেয়ামত ভোগ করি এবং কার পক্ষ থেকে মানুষ এই বিশেষ নেয়ামতপ্রাপ্ত হচ্ছে তা স্মরণ করে মহামহিম প্রভুর দরবারে কৃতজ্ঞতা আদায় করি। 

সূত্র: ইসলাহি খুতুবাত/Collected.

*******

Amal of Friday, শুক্রবার বা জুমার দিনের বিশেষ আমল সমূহ

 *_আদর্শ সুখী-সমৃদ্ধ ইসলামী জীবন গঠনের জন্য শুক্রবার দিনের কিছু আমল-পর্যায়ক্রমে আমরা জানব এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ_*

*শুক্রবার বা জুমার দিনের বিশেষ আমল সমূহ*                               

((( _বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত জুমাবার বা শুক্রবার_ ))) -----------------     

* _শুক্রবার দিন যোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ হয়ে থাকে। প্রথমে চার রাকাত "কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা,তারপর ইমাম সাহেব জুমার খুতবা দিবেন,তারপর দুই রাকাত ফরজ,তারপর চার রাকাত "বা'দাল জুমা" সুন্নাতে মুয়াক্কাদা,অতঃপর দুই রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদা।_ (  *_সূত্র:- আহকামে জিন্দেগী_*  ) 

*ফরজ দুই রাকাতে প্রথম রাকাতে *_সূরা জুমুআ বা সূরা আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকূন বা সূরা গাশিয়া_* পড়া।


*  _বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সারাদিনই বেশি বেশি দরুদ শরিফ পাঠ করব এবং বেশি বেশি দোয়ার আমল করব_,( *_পুরুষ-মহিলা সকলে_*)

* _শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরপরই সব কাজ গুছিয়ে ফেলে সকাল-সকাল জুমার নামাজের জন্য প্রস্তুতি নিব_।

( _শুক্রবারের ফজরের ফরজ নামাজে প্রথম রাকাতে_  *_সূরা আলিফ লাম মীম সিজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর_* পড়ব,*পুরুষ-মহিলা সকলে*)

 *_মেসওয়াক করব, নখ কাটব, গোফ খাটো করব,শরীরের গুপ্তঅঙ্গের লোম পরিষ্কার করব,উত্তমভাবে গোসল করব_

* _নিজ সাধ্যমত উত্তম পোশাক পরব_,

* _সুগন্ধি ও তেল ব্যবহার করব_,

* _আযানের অপেক্ষা না করে আগেভাগে মসজিদে যাব, মসজিদ বেশি দূরে না হলে পায়ে হেঁটে যাব_,

* _ইমামের কাছাকাছি গিয়ে বসব_,

* _মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ,রসুন খাবনা, ধূমপান করবনা,মসজিদে গিয়ে মুসল্লিদের টপকিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না,যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে পড়ব, কাউকে উঠিয়ে তার জায়গায় বসার চেষ্টা করবনা_,

* _খুতবা চলাকালে কোনো ধরনের কথা  বলবনা,এমন কি কেউ কথা বললে তাকে থামতে বলার জন্য কথা না বলে ইশারা করব_,

* _মনোযোগ দিয়ে খুতবা শুনবো_,

* _দুই খুতবার মাঝে মনে মনে দোয়া করব_,

* _আসর এবং মাগরিব এর মাঝে বিশেষভাবে, এছাড়া এদিন সারাদিনই দোয়া কবুলের সময় তাই যখনই সম্ভব হয় দোয়ার আমল করব_। ( *_পুরুষ-মহিলা সকলে_* )

* _সূরা দুখান (বৃহস্পতিবার দিবাগত রাতে) ও সূরা কাহাফ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত যেকোনো সুবিধামতো সময়ে তেলাওয়াত করব_। ( *_পুরুষ মহিলা সকলে_* )                          

* ( _সময় সুযোগ থাকলে এবং আল্লাহপাক তৌফিক দিলে এদিন আমরা_ *_পুরুষ-মহিলা সকলে একটা অতিরিক্ত আমল করার চেষ্টা করব তা হল সালাতুত্ তাসবীহ নামাজ পড়া,(এটি বড়ই ফজিলত পূর্ণ একটি নফল নামাজ)_* _যেহেতু,এ দিন সাধারণত আমরা অবসর থাকি,অন্যদিন ব্যস্ততার কারণে পড়া হয়না_।)        

{ *_সালাতুত্ তাসবীহ নামাজের হাদিস:-_*     

সুনানে আবু দাউদ, হাদীস নং-১২৯৭,

সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৩৮৭,

সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-১২১৬,

সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪৬৯৫}

তিরমিযি- ১/১০৬,হাদিস নং- ১২৯৯

*_আল্লাহপাক আমাদের সবাইকে জেনে বুঝে উপরোক্ত আমল করার তৌফিক দান করেন, আমিন *

***_সালাতুত্ তাসবিহ নামাজ পড়ার নিয়ম:-_*

_যথারীতি নিয়তের পরে হাত বেঁধে ছানা ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ব-_

_এরপর দাঁড়ানো অবস্থায় ১৫ বার বলব:_

سبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

{ *_উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার_*}

_এরপর রুকুতে যাব এবং রুকুর তাসবিহ পড়ার পর উক্ত দুআটি ১০ বার পড়ব।_ 

_এরপর রুকু থেকে দাঁড়িয়ে ১০ বার_ 

_এরপর ১ম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর ১০ বার,_ 

_সিজদা থেকে উঠে বসে ১০ বার,_ 

_দ্বিতীয় সেজদায় তাসবির পরে ১০ বার,

_এরপর ২য় সিজদা থেকে উঠে বসে ১০ বার_ 

এবং এরপর দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলা ব্যতীত উঠে দাঁড়াব।এ হলো প্রতি রাকাতে ৭৫ বার। বাকি তিন রাকাতেও অনুরূপ করব।_ 

_মনে রাখব, দ্বিতীয় রাকাতে তাশাহ্হুদ পড়ার জন্য তখন বসব তখন আগে উক্ত তাসবীহ ১০ বার পড়ব তারপর তাশাহ্হুদ পড়ব। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠব। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবীহ পাঠ করব। এবং শেষ বৈঠকেও তাশাহুদ পড়ার আগেই ১০ বার তাসবিহ পড়ে নেব।_

*_কোন এক স্থানে উক্ত তাসবীহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলোও আদায় করে নিব। আর এই নামাযে কোন কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হলে সেই সাজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবীহ পাঠ করতে হবে না।_ 

 *_বিঃ দ্রঃ_* 

_তাসবীহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে।_

*সালাতুত্ তাসবীহ পড়ার আরো একটি নিয়ম রয়েছে। তবে উপরোল্লিখিত নিয়মটি উত্তম।_ 

*_সূত্র:- আহকামে জিন্দেগী_*)

Collected: Muslim Bari

Kaba Sharif